জরাজীর্ণ বাড়ি
জরাজীর্ণ বাড়ি
রূপকথার ওই তেপান্তর,
বাস্তবিক কলরব-কোলাহল থেকে দূরে সরে,
নীরবে ,শান্ত মনে, সৌখিনতার সহিত,
বানিয়েছিলাম এক কাল্পনিক বাড়ি |
বানিয়েছিলাম,এক স্বপ্নের বাগান |
যে বাগানের সৌন্দর্যতা আর ফুলের আভায়
বাসা বেঁধেছিল, এক অচিনপুরের অচেনা পাখি |
জনসমাগম কোলাহল থেকে দূরে সরে---
মনের ক্লান্তি দূর করে,কল্পনায়
দিন কাটাতাম সেই অচেনা পাখির সাথে |
জ্যোৎস্না ভরা মধুর রাতে
শিথিল শিশির ভেজা ঘাসে বসে,
তাকিয়ে থাকতাম, পুব আকাশের
সেই চিরস্থায়ী প্রজ্বলিত উজ্জ্বল তারার দিকে |
প্রখর তীক্ষ্ণ প্রভাষ কালে,
হঠাৎ এক প্রবল ঝড়ে---
ভেঙে গেল সেই শখের বাগান
উড়ে গেল সেই অচেনা পাখি
নিভে গেল সেই উজ্জ্বল তারা
জীর্ণ-দগ্ধ, চূর্ণ-বিচূর্ণ ভাবে কেবলই পড়ে রইল
সেই শৌখিন,কাল্পনিক বাড়ি |

