অপেক্ষা
অপেক্ষা
যদি একদিন মহাকাশের সব নক্ষত্র --
নিভেও যায়,
আমার চোখের আকাশে
তোমার অস্তিত্বের আলোটুকু ম্লান হবে না |
কারণ, তুমি আমার রাতের উজ্জ্বল নক্ষত্র |
যদি একদিন পৃথিবীর সব ফুল শুকিয়েও যায়,
আমার মনের বাগানে
তোমার পরিস্ফুটন কখনো ম্লান হবে না |
কারণ, তুমি আমার স্নিগ্ধ শান্ত সুগন্ধী গোলাপ |
তুমি আমার সেই ধ্রুবতারা,
যাকে খুঁজে পেতে কোনো মানচিত্রের প্রয়োজন নেই |
তুমি আমার নির্ঘুম স্বপ্ন,
যাকে দিনে রাতে সর্বক্ষণ দেখি |
আমার মনের ব্যাকুলতা,
আমি বলতে পারিনি কখনও তোমাকে |
আমার অনুভূতি, আমার ইচ্ছা
কিছুই বলতে পারিনি |
তোমাকে নিয়ে কোনো কবিতা লিখিনি কখনও তোমাকে লিখে রেখেছি আমার নির্ঘুম রাতের | সেখানে আছে শুধু এক আকাশ সমান না বলা কথা
আর এক সমুদ্র পরিমান অপেক্ষা ||

