গলির কুকুর
গলির কুকুর
আমি এক গলির কুকুর
গলির পাশে থাকি,
রোদ জল আর শীতের মাঝে
ভালোই সুখে আছি।
আমাদের খাবার মানে,শুধু ---
রাস্তায় পড়ে থাকা এঁটো-কাঁটা;
আবার, মাঝে মাঝে খাবার মানে,
গালাগালি আর লাথি ঝাঁটা ৷
কখনো দিন কেটে যায়
অনাহারে খাবার ছাড়া;
কখনো এক টুকরো খাবার নিয়ে
করি সবাই কাড়া ছেঁড়া ৷
বৃষ্টি ভরা বর্ষাকালে
ভিজি তো ওই বৃষ্টির জলে,
শীতের ঠান্ডা বাতাসেতে
শরীর তো যায় কনকনিয়ে ৷
গলির শেষে এক অট্টালিকায়
জাতা নামা এক কুকুর থাকে; শুনেছি,তার নাকি দিন কেটে যায়
মাছ-মাংস আর দুধে-ভাতে ৷
মাঝে মাঝেই ঈর্ষা তো হয়
ওই কুকুরের অবস্থা শুনে;
ইচ্ছে করে, একইভাবে
স্নেহ-যত্নে দিন কাটাতে ৷
আমিও কুকুর,সেও কুকুর
অধিকার তো সবার সমান?
জাতেই শুধু নামি বলে
পাবে কি সে সব সম্মান ?
জাতে-জাতে কিবা আছে ?
আমরা সবাই কুকুরই তো? তাহলে, কেন এত
জাতের বিভেদ ৷৷
