STORYMIRROR

Gopa Ghosh

Tragedy

4  

Gopa Ghosh

Tragedy

অবসর

অবসর

1 min
528

জীবনের পথে চলতে চলতে

কখন যে ফুরিয়ে এসেছে পথ,

বুঝতে পারি নি, এবার অবসর,

আমার কবিতার শব্দের আর সিঁড়ি বেয়ে ওঠানামা নেই, নেই

ছন্দ মিলের দারুন আনন্দ,

এতদিন কাজের ব্যাস্ততায় যা

ইচ্ছা ছিলো তার প্রচেষ্টা বার বার মাথা খুঁড়ে মরে ব্যর্থতার কাছে,

তবু অপরাহ্নের শেষ আলোতে

কথা দেই নিজেই নিজেকে,

এবার যা রইলো বাকি,

পরের বারে ঠিক পুষিয়ে দেবো

যদি আবার আসতে পারি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy