STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

আয় বৃষ্টি ঝেপে

আয় বৃষ্টি ঝেপে

1 min
9

     আয় বৃষ্টি ঝেপে

           আষাঢ় এসেও যেন আসেনি

           বৃষ্টি তে পথ ঘাটও ভাসেনি

           গাছ পালা প্রাণ খুলে হাসেনি ।

           আষাঢ়ে তেমন বর্ষা এখন হয়না

          কিন্তু গরমের তাপ যে আর সয়না

           উষ্ণতা বাড়ছেই স্থিরতো রয়না ।

            আজ কে আষাঢ়ের চার

             দেখতে দেখতে হয়তো হবে পার

            শ্রাবণ হয়তো টোকা দেবে দুয়ার ।

           আগে শ্রাবণে ঝরতো অঝর ধারা

          মনে হতো আকাশে ফুটো করেছে কারা

          বৃষ্টি থামতো না আকাশ হতো রাতের পারা ।

          এখন তো শ্রাবণেও ঝরে কম

           ভাদরে বৃস্টি পড়ে ঝম ঝম

          বন্যা হয় আশ্বিনে যখন ঢাক বাজে

           মন্ডপে মন্ডপে দুর্গা মা ডাকে সাজে ।

           তখন বাঙালির পুজোটাকে করে পন্ড

           বৃষ্টি টা এমনিই হয়েছে অপগণ্ড

           আমরাও তুলসি পাতা একেবারে নই

           ঝোপ ঝাড় কেটে , ডোবা পুকুর বুজিয়ে

                                     ফ্ল্যাট বাড়িতে রই ---।

            এখন শুধু শহর নয়, গ্রামেও হচ্ছে ফ্ল্যাট

            তারপর গরমের সাথে যুদ্ধ করছে A .C

           আমাদের তো সবকিছুই বেশি বেশি ।

          আগে তো গরম কাটতো হাত পাখায়

             হাত পাখা এখন উঠেছে মাথায়

        সমগ্র পরিবেশ টা গরমের মতো রেখেছি

           মুখে শুধু অনর্গল বুলি ফোটাচ্ছি

           গাছ লাগাও, গাছ লাগাও ----

           একটি গাছ একটি প্রাণ ---।

        মৌসুমী বায়ু এসেছে কিন্তু গতি নেই

       বর্ষা না হওয়ার কারণ টা সেই ।

     আসুন , আমরা সবাই গান ধরি

                              আয় বৃষ্টি ঝেপে

       ধান দোব মেপে , ধান দোব মেপে.....

           যদি ধানের লোভে বৃষ্টি আসে ----!!

        ................................................

          

            

          

    

          



Rate this content
Log in

Similar bengali poem from Abstract