আঁকার খাতা
আঁকার খাতা
রাতকে বলি আঁতকে ওঠার অন্ধকার,
স্বপ্নে দেখা রূপকথার এক রাজকুমার ।
কথার খাতায় ঝরা পাতায় জল জমা ,
মেঘ জমেছে নীল গগনে নেই ক্ষমা ।
ধ্বস নেমেছে শহর জুড়ে কি ঝকমারি!
আঁকছি ছবি খাতার পাতায় রকমারি ।
খিড়কি খুলে ডাকছি মেঘে আয় রে আয়,
ক্লান্ত পথিক ভিরমি খেয়ে প্রাণ যে যায় !
কইছে কথা বনের লতা পাহাড়িয়া গুল্মদল,
মেঘবালিকার কুশণ্ডিকার বেশুমারি কর্মফল ।
কাকভেজা এক শীতের সকাল কুঁকড়ে রয়,
টুকরো মেঘে বাদল ভাসে সেটা কোন ছবি হয় ?
আঁকা মানেই আঁকাবাঁকা টুকরো মনের কল্পনা,
আঁকার খাতা ফাঁকা ফাঁকা সে ও কিন্তু অল্প না !
