STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

আমি শ্রমিক

আমি শ্রমিক

1 min
18

আমি শ্রমিক 

খোলা ছাদ, হৃদয় খোলা 

নিশ্বাস আমার তপ্ত 

অনেক অভাব, অশেষ ব্যথা 

তবুও আমি তৃপ্ত ।

অসহ্য গরম, বর্ষা রাতের কথা

সহ্য করি ভীষণ ঠাণ্ডা ।

সাংসারিক জঞ্জাল,থাকি আমি কাঙাল

তবুও আমি গান গাই ।

বেদনা চেপে,যন্ত্রণাকে আমি বরণ করি

গড়ে তুলি সুন্দর সংসার 

নেই আত্ম সম্মান, নেই অভিমান 

নেই কেউ আপনার 

নির্বিকার নয়ন, অনিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন 

সবকিছু অন্ধকার ।

তবুও আমি শান্ত, হই না ক্লান্ত

হরি করেন দুঃখ হরণ, তাঁকে করি নমস্কার।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract