STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

আমি বাদল হয়ে যাবো উড়ে

আমি বাদল হয়ে যাবো উড়ে

1 min
189

আমি বাদল হয়ে যাবো উড়ে

দেশ হতে দেশান্তরে

থাকো যদি তুমি মোর পানে চেয়ে

থাকবে না ভয় থাকবে না সংশয়

হারিয়ে যাওয়ার সীমাহীন গগনে


জানি মোর আহ্বানে দেবে সাড়া

হন্যে হয়ে ঘুরি একা একা

অজানা আশঙ্কা বুকে বাজে

যখন গিরিশৃঙ্গ রোধ করে


আকুতি জানাই ছেড়ে দিতে

শুনে না সে কোনও কথা

জানেনা কি মনের ব্যথা


অশ্রুবারি হয়ে গড়িয়ে পড়ি

ঝর্ণা ও নদী আমি

ছুটে চলি উন্মত্ত হয়ে

সঙ্গমের আশায় রুদ্ধশ্বাসে

দিগ্বিদিক জ্ঞান হারিয়ে


তোমায় পেতে আপন করে

সাগরের বুকে আছড়ে পড়ে

বার্তা দিলে মিলন হবে

আকাঙ্খা লয় হলে পরে


Rate this content
Log in

Similar bengali poem from Abstract