STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

আমার প্রাণের মাঝে বাজে বীণা

আমার প্রাণের মাঝে বাজে বীণা

1 min
5

আমার প্রাণের মাঝে বাজে বীণা

কোন শুরে তা কে জানে

কে জানে তা কেমন করে

বাজে হৃদয় ধ্বনির তালে তালে

ছন্দে গন্ধে আনন্দে নেচে

বাজে বীণা তব চরণ বন্দনা করে

প্রেমানন্দে উচ্ছাসে


সেই ধ্বনিতেই খুঁজে বেড়াই

আমার হারিয়ে যাওয়া বারবেলাকে

যারে ধরবো বলে এসেছিলেম 

স্বপ্নে সে দিলো ধরা

এক পলকে নিভৃতে রাতে


অনোখা রাগের শুরে গাঁথা

নিত্য সুরের লয়ে বাঁধা

জন্ম-মৃত্যুর ইতি কথা  

সেই ধ্বনি যে জগৎজোড়া


তারই মাঝে হারায়ে ফেলি

আমার আমিকে তোমার খোঁজে 

ভেদ-বিভেদের অন্তরালে

এক সত্তা হাসে দুইয়ের মাঝে 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics