STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

আধুনিক সভ্যতায় বার্ধক্য

আধুনিক সভ্যতায় বার্ধক্য

1 min
309

কালের নিয়মে আসে বার্ধক্য,

একসময় সবার জীবনে,

থাকে যদি পারিবারিক ঐক্য,

হয়না তা দুঃখের বাহনে।

পেশি শক্তি কমে আসে তখন,

দীর্ঘকাল করে ভার বহন,

ছেলে মেয়ে যদি ভার নেয় এখন,

বার্ধক্য হয় নিশ্চিত জীবন।

বাধ্যক্যেও যদি করতে হয় শ্রম,

তবে চলে নিজের সংসার ,

মনে হয় জগৎ সংসার বৃথা ভ্রম,

স্নেহ মায়া সবই অসাড়।

আধুনিক সভ্যতায় সুখের জন্যে,

করে সব কাঙালিপনা,

বৃদ্ধদের ত্যাগ করে হয় হন্যে,

বৃদ্ধাশ্রমে হয় ব্যবস্থাপনা।

লোভের আগুন ছাড়ে না বৃদ্ধাশ্রম,

পাতা হয় ব্যবসার ফাঁদ,

সেখানেও হয় মুনাফার জন্য হোম,

অসহায় বৃদ্ধ তোরা কাঁদ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics