STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

আড়ি

আড়ি

1 min
206

আড়ি

১১/৫/২৩


দুই কুলে দুই বাড়ি

একটা বাপের বাড়ি,অন্যটা শশুর বাড়ি;

দু জায়গাতেই খুন্তি নাড়ি।

মনকে প্রশ্ন করি,

তবে কোথায় আমার বাড়ি? 

মন বলে তুমি যে নারী,

তোমার আবার বাড়ি!

যখন যে বাড়িতে থাকবে তুমি যতক্ষণ,

সেটাকেই করবে নিজের বাড়ি,

তোমার সাথে আপন বাড়ির আড়ি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract