STORYMIRROR

Atanu Ganguly

Inspirational Others

3  

Atanu Ganguly

Inspirational Others

আ-মরি বাংলা ভাষা

আ-মরি বাংলা ভাষা

1 min
202


বুকের মাঝে ঠাসা, মা-এর ভাষা আমার বাংলা ভাষা।

গর্ভ থেকে কানে শোনা, প্রথম পাঠে অক্ষর চেনা।

মনের কথা, প্রাণের ব্যথা, এই ভাষাতেই গল্প গাঁথা।

যতোই হও আধুনিক কাঙালি, মাছ-ভাত থালাতে মন থেকে বাঙালি।


এ ভাষা মর্মে গাঁথা, মেঠো সুরে কবির কথা।

সোনায় মোরা সকল আশা, মোদের গরব মোদের ভাষা।

রক্তে রাঙা বাংলা ভূমি, বীর শহীদের চরণ চুমি। 

একসাথে একহাত ধরি, বাংলাতে বাঁচি বাংলাতে মরি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational