STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

জীবনের ওপারে

জীবনের ওপারে

1 min
322

জীবনের ওপারে কী থাকতে পারে

              সে ত জানা নেই

জীবন ফুরোলে কে মনে রাখবে

            ভাবার ত কিছু নেই

 জীবনের ওই ওপার থেকে ওগো

         কেউ কি এসেছে ফিরে 

জীবনের ওপার নিয়ে প্রশ্ন অনেক 

         আমাকে যে ঘিরে ধরে 

ওপারে হয়তো আত্মা পরমাত্মার 

          মিল গো হতে পারে

হয়তো বা ওপার সে যে মানুষের

      পাপ পুণ্যের বিচারে ভরে 

হয়তো ওপারে থাকতেও পারে

           সুন্দর এক পৃথিবী

হয়ত ওখানে বয়ে গো চলেছে

        জ্ঞান ধর্মে ভরা জান্হবী

জীবনের ওপারে গেলে গো চলে

      কেউ তো ফিরে আসবেনা

তাই হয়তো এই জীবন কালে

 ‌   ওপারের কথা জানা হবেনা  ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract