STORYMIRROR

Manjula Acharya

Classics

4  

Manjula Acharya

Classics

মা ,হেরি তব নব রূপ

মা ,হেরি তব নব রূপ

1 min
361

আদি শক্তি তুমি ওগো

     মা শৈল পুত্রী

তোমার অবতরণে

      হাসে যে ধরিত্রী

তুমি মা ব্রহ্মাচারিনী

     তুমিই তো অভয়দায়িনী

তোমার পদার্পণে মাগো

     চারিদিক হয় সুহাসিনী

চন্দ্রঘণ্টা তুমি মা

     আপার তোমার মহিমা

সবারে করো করুণা

     তুমি গো অরুণ বর্ণা

কুষমান্ডা মহামায়ী তুমি

     তুমি তো জগৎ জননী

পাপ তাপ নাশিনী তুমি

     তুমি ওগো মনমোহিনী

স্কন্ধ মাতা নামে পূজিতা

     তুমি গিরিজা নন্দিনী

তুমিই তো জগত মাতা 

     ওগো মহিষাসুরমর্দিনী

কাত্যায়নী নামে বিদিতা তুমি

      তুমিই যে বিজয়ীনী

অসত্যের উপর সত্যের জয়

     রচিআছ দশপ্রহরণধারিনী

তুমি যে ঘোর কালরাত্রি

     তুমি আশা আলোকে প্রতিভাত

ভূধর থেকে ভূমায়

      তুমি ওগো পরিব্যাপ্ত

তুমি মা গৌরী, তুমি শংকরী 

      তুমি দক্ষ রাজকন্যা 

তোমার তুলনা নাই গো মা

      ওগো তুমি বরেন্যা

তুমি মা সিদ্ধিদাত্রি

      তুমি দুর্গতিনাশিনী

 অপরূপ লাবণ্যে দীপ্ত তুমি

      তুমিই তো বিশ্ব মোহিনী ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics