STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

দূরে থাক কবিতা

দূরে থাক কবিতা

1 min
657

আমায় ভেঙে রোজ কবিতা করে নিও  

যখন তোমার ইচ্ছে আমায় ডেকে নিও 

ভালোবাসাবাসির 

আভাময় সন্ধ্যার সাঁকোর পারে বা পাথর বিছানো অন্ধকারে

বা রোদ্দুর পোড়া মাঝ দুপুরের নিঃসাড়ে।


তোমাকে ভালোবেসে 

আমি ভালোভাবে বেঁচে আছি

মেঘের গন্ধ অবশেষে 

বাতাসী বৃষ্টির আঁচ ধরে আছি  

শব্দের ফুল ছড়িয়ে কবিতার পাষাণে। 

 

আমার কলুষমাখা হাত 

যদিও ভীষণ কাছে থাকার সংকোচ এখনো ছাড়তে পারিনি 

পায়ের নিচে অজস্র মাটির সংকট এখনো ভাঙতে পারিনি। 

কিন্তু 

আমি যাবো সরিয়ে সমস্ত নাজেহাল আমার হৃদয় শব্দের সংঘাত 

বোধনের আলোয় মাখিয়ে দু’হাত আপাতত 

দূরে থাক কবিতা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics