STORYMIRROR

Sutapa Roy

Inspirational Others

3  

Sutapa Roy

Inspirational Others

নির্ভরতা

নির্ভরতা

1 min
182


বিপদের সামনে দাঁড়িয়ে কঠিন মনোবল,

সমাজের সব আলো ঠিকরে আসে,

আচ্ছাদনের তলায় গৃহি সুখের সময়,

পলিমারের অবরুদ্ধ আচ্ছাদনে তোমরা,

শ্বাসবায়ুর প্রবল ঘাটতির এই সময়,

বিনা অস্ত্রে ঝোড়ো যুদ্ধের ময়দানে একা,

চিকিৎসক, সেবিকা দেবতারই ভিন্ন রূপ,

ক্লান্তির রাত জাগায় অন‍্যের নিশ্চিন্ত ঘুম,

ধন‍্যবাদের উর্ধ্বে এক ঐশ্বরিক রূপ,

সংকটের কাণ্ডারী সকল তুচ্ছতার উর্ধ্বে,

সামনের সারিতে সব মহান ব্রতের সংকল্পে,

মানবিকতার অনন‍্য কর্মে কখনো লাগে দাগ,

ব‍্যবসায়িক প্রগতির ভুল বোঝাবুঝির প্রহরে,

হাতাহাতির যুদ্ধে, ধর্মঘটে, অনশন শয‍্যায়,

কেটেও যায় মেঘ, ভালোবাসার প্রলেপ লাগে,

সাদা গাউন আর অ‍্যাপ্রনের ছত্রছায়ায়,

রোগমুক্তির আরামের হাসিতে, কৃতজ্ঞতায়,

এমনই চলুক পৃথিবী, বিশ্বাসের নির্ভরতায়।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational