STORYMIRROR

Atanu Ganguly

Romance Tragedy

4  

Atanu Ganguly

Romance Tragedy

জন্মদিন

জন্মদিন

1 min
338

দিনটা খুব সাধারণ, 

আর পাঁচটা দিন কাটে যেমন,

কিন্তু আমার মনটা করে কেমন, 

আজ জন্মদিন, আমার জন্মদিন।


মনে শুধু একটা ইচ্ছা, 

এখন সোসাল মিডিয়া যুগে, 

ফেসবুক, ইনষ্টাগ্রাম, টুইটার এর আগে, 

প্রথম যদি দিতে জন্মদিনের শুভেচ্ছা। 


কোনো দিন আসোনি, 

একটা ছোট্ট কেক নিজের পছন্দে, 

হঠাৎ ফোন করে ডেকে উদ্দাম আনন্দে, 

বাফেট লাঞ্চ ট্রিট জন্মদিনে দাওনি।


শুধু এই একদিন, 

ভুলে করে ফোনে হাত চলে যায়, 

সত্যি বলতে তোমার কি আছে দায়, 

আজ যে আমার জন্মদিন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance