STORYMIRROR

Atanu Ganguly

Abstract Fantasy Inspirational

3  

Atanu Ganguly

Abstract Fantasy Inspirational

আগন্তুক

আগন্তুক

1 min
199

সকাল থেকে বসে এক ভাবে, 

কিছুই যেনো হচ্ছে না, কি হবে? 

খোলা খাতায় লিখেছি দু লাইন সবে, 

হে আগন্তুক, মিলছে না মনের হিসাবে।। 


যা লিখেছি তাকে ছিঁড়ে ফেলা, 

মন যে অবুঝ, বোঝা নিয়ে চলা।

কানে বাজে তোমার সেই কথা বলা 

হে আগন্তুক, জানি না তো ছলাকলা।। 


ছিলে ওখানে দাঁড়িয়ে দেখেছি একা, 

বললে, "জানালা দিয়ে বাইরে তাকা, 

ভেতরে যা কিছু জমা করে দে ফাঁকা"।

হে আগন্তুক, তোমার স্বপ্ন দু চোখে আঁকা।।


কোন সে কঠিন পথে ঠেললে আমায়, 

তুমি ফিরলে নিজ ঘরে, সন্ধ্যা নামায়।

মন শুধু কেবলই হেসে ঘুরে বেড়ায়, 

হে আগন্তুক, তোমাকে চিনতে না পারায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract