STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

জন্মদিন

জন্মদিন

1 min
153

জন্মদিন আসুক না বারবার

নিয়ে যত নতুন খুশির সম্ভার

আলোকোজ্জ্বল হোক জীবন

সতেজতায় ভরা থাক মন

জীবন ভরে উঠুক সফলতায়

ধন্য হোক গো প্রাণের ছোঁয়ায়

শুভেচ্ছা ভরে যাক জন্মদিন

জীবন হোক না খুশিতে রঙিন

আশীর্বাদ ভরা জীবন সেদিন

সারাদিন কাটুক বাজিয়ে বীণ

জীবনের ঝড়-ঝঞ্ঝা সরিয়ে

সাতবর্নী সুরে জীবন ভরিয়ে

জন্মদিনের পবিত্র শুভলগনে

মন ভরে যাক না সুখ সপনে

জন্মদিনের যত গো ভালোবাসা

পূর্ণ হোক জীবনের যত আশা

জন্মদিনে নারায়ণ সেবা করো

জীবন পূন্য পবিত্রতায় ভরো

সার্থক হোক যত সব প্রার্থনা

করে চলো ওগো পূজা অর্চনা ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract