STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

অপরিচিত

অপরিচিত

1 min
392

যেদিন আসি আমি পৃথিবীতে

       নতুন আলোকে ভরে 

সবই ছিল আমার অপরিচিত

       অজানায় ছিল ঘিরে

অনেক প্রশ্ন জেগেছে যে মনে 

     জানিতে যত অজানারে

মাটি, হাওয়া , আলো,বৃষ্টি সব

       জানলাম ধীরে ধীরে 

সব যখন হয় ওগো পরিচিত  

    অপরিচিত রয়ে যায় দূরে

মাথার পরে সুনীল নীল আকাশ

         নানা রঙ্গে মেঘ ভরে

যত সে হোক না গো পরিচিত

       অপরিচিত লাগে তারে

যত সবের পরিচয় খুঁজি না কেন

     থেকে যায় তবু অপরিচিত

কত  কিছু যে হয় না তো বলা 

        থেকে যায় অবিদিত  ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract