STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

রহস্য

রহস্য

1 min
163

বিশ্বব্রহ্মাণ্ড আজও যে রহস্যে ঘেরা

তার সৃষ্টির রহস্য আজও আঁধার ভরা 

সমুদ্রগর্ভে লুকিয়ে আছে কত যে রহস্য

সমুদ্র দেবতা তাই তো আমাদের নমস্য

মানুষের মন সে যে জটিল রহস্যে ভরা

উত্তর পেতে উদ্যমরত মনোবিজ্ঞানীরা

মানুষ কেন আসে কেনই বা সে যায় 

তার উত্তর কি গো কেউ খুঁজে পায়

কত রহস্য ভরা আমাদের এই বসুন্ধরা

রহস্য উন্মোচনের জন্য সচেষ্ট মানুষেরা

রহস্য শব্দে ভরা আছে কত কৌতূহল

রহস্যের আভাস পেলে মন হয় চঞ্চল

মানুষের জীবন মরণ সবই রহস্যাবৃত

তবু মানুষের জয়গাথা সর্বত্র আদৃত ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract