STORYMIRROR

Riya Roy

Abstract Tragedy Classics

4  

Riya Roy

Abstract Tragedy Classics

জানালার ধারে

জানালার ধারে

5 mins
11


শহরের এক দিকে সেই ছোট্ট একটা লাইব্রেরি। সেই বৃষ্টি ভেজা দিন ।। ভিজে ছাতা নিয়ে সেখানে ভিড় বাড়ত।

বৃষ্টির দিনে পার্কে বসা তিতাস এর অপছন্দ, তাই লাইব্রেরী র জানালার ধারে বসে বই পড়া ছিল তিতাস এর খুব পছন্দের একটা অভ্যেস ।
একদিন হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল। তিতাস যথারীতি জানালার ধারে একটা বই নিয়ে বসেছে। রহস্য গল্প।।
ঠিক তখনই সেখানে এসে বসল অনন্ত। অনন্ত পরেছে একটা হালকা রঙের শার্ট, হাতে একটা কবিতার বই।

অনন্ত বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তিতাস এর দিকে তাকিয়ে হাসল। বলল, “ আপনার বইয়ের গল্পটা বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে, জানালার ধার বৃষ্টি অথচ আপানাকে স্পর্শ করতেই পারেনি।”

তিতাস একটু চমকে উঠল, তারপর হেসে ফেলল।
বললো, " বৃষ্টি র ফোঁটা র শব্দ আর রহস্য গল্প খুব ভালোলাগে, আপনি বোধহয় নতুন এখানে আর রহস্য গল্প পড়েন না তাই না!!"
অনন্ত পাতা উল্টে কয়েকটা লাইন কবিতা পড়লো আর বললো, ওই অভিমানী আকাশ দেখুন ..আর কবিতার লাইন গুলো যেন কত কি ভাবায়..."

এভাবেই শুরু হলো দু’জনের কথা। লাইব্রেরী তে এরপর মাঝে মাঝেই দেখা।। তারপর প্রায় রোজ।
লাইব্রেরী র বই সেখান থেকে দুজনের মধ্যে বেশ গভীর আলাপ, অনন্ত র মাঝে মাঝেই কবিতার লাইন বলে ওঠা, এরপর অনন্তর এর জীবন, কাজ এর সূত্র এ এখানে থাকা, ওর গার্লফ্রেন্ড সঞ্চিতা এসব কিছুই ধীরে ধীরে তিতাস জানলো।। অনন্ত তিতাস কে বলেছিল সঞ্চিতা র সাথে তার সম্পর্ক এর কথা , কলেজের প্রেম , সঞ্চিতা র সাথে কত বার সিনেমা দেখা, কোন রেস্টুরেন্টে এ কি খেয়েছিল, ওদের বিয়ের কথাবার্তা এরকম আর ও কত কিছু কথা ।।

দিনগুলো খুব দ্রুত কেটে যাচ্ছিল।
অনন্ত বহু সময় কবিতা আওড়াতে আওড়াতে তিতাস র হাত ধরেছে, কত বার এমন ভাবে তাকিয়েছে তিতাস ও অজানা এক টানে অনন্ত এর বলা কবিতা র লাইন গুলো তে আটকে গেছে।। অনন্ত কতবার বলেছে--" তিতাস আজ যেন নতুন করে কবিতা গুলোর মানে বুঝছি, তুমি সামনে আছো ও তাই ।"
একদিন তিতাস অনন্ত কে বলল, “আচ্ছা, ভালোবাসা মানে কি শুধুই আপনার কাছে কবিতা র ওই লাইন গুলো র মতো।।
অনন্ত হেসে উত্তর দিল, “ অবশ্যই কবিতার লাইনগুলো তে রাগ অভিমান, যন্ত্রণা , প্রেম র যে অনুভূতি আছে তা আর কোথাও পাই না তবে ইদানিং মনে হচ্ছে
ভালোবাসা মানে হলো-- দূরত্বও হতে পারে একে অপরের অপেক্ষা আর এই দূরত্ব , অপেক্ষার সঙ্গে একটা রহস্য রহস্য খুঁজে পাচ্ছি মাঝে মাঝেই।।

তিতাস হেসে বললো, " বেশ মন যুগিয়ে কথা বলেন আপনি।"
ইদানিং তিতাস তার জানালার ধার টা অনন্ত র সাথে শেয়ার করে নিয়েছে।।
সময় পেরিয়ে যাচ্ছে রোজ।
এই লাইব্রেরী র চেয়ারে বইকে সামনে রেখে একে অপরের ভাব সম্মিলন। তিতাস যেমন কবিতা নিয়ে আগ্রহ দেখাতো ঠিক তেমনি অনন্ত ও রহস্য গল্প নিয়ে প্রশ্ন করতো।।

তিতাস প্রতি বার আগে আসতো লাইব্রেরী তে আর অনন্ত দেরীতে। অপেক্ষা করতে হতো আর অনন্ত এসে বলতো -- "সরি.. আসলে অফিস থেকে বেরোতে লেট হলো তারপর এখানে ও লেট ।"

তিতাস --" সবসময় আমিই অপেক্ষা করে যাবো কেন বলুন তো?"
অনন্ত -- " রহস্য গল্প এর পাঠকের তো অপেক্ষা করতেই হবে সমাধান খোঁজার জন্য।।"

তিতাস হেসে ফেললো..

হঠাৎ করেই একদিন,
তিতাস অপেক্ষা করছে লাইব্রেরীতে কিন্তু অনন্ত
এলো না।।
পরের দিন তারপর ও এলো না।।
তিতাস মনে মনে বললো---" অনন্ত এর কি হতে পারে আর কোনদিন কি আসবে না? শরীর খারাপ হলো? ও কোথায় এখানে?
না কি ওর বাড়ি ফিরে গেছে । ঠিকানা না তিতাস জানেই না।। তারপর আবার তিতাস ভাবলো--
সঞ্চিতা র সাথে অনন্ত তবে কি ওদের... আরোও অনেক কিছু ভাবছে।

তিতাস মনে মনে বলে উঠলো--- "এই সম্পর্ক এ আমি কেন এভাবে জড়ালাম , এই আমি এটা কি যে করলাম..".

তিতাস এর মনের ভেতর তখন হাজারটা রহস্য গল্পের চেয়েও জটিল এক রহস্য দানা বাঁধছে।

অনন্ত র না আসাটা যেন জানালার ধারের সেই চেনা বৃষ্টিটাকেও হঠাৎ ভীষণ অচেনা আর তাকে একলা করে দিল। কেন এলো না অনন্ত?
আমার সাথে কি আর কোনদিন দেখা হবে না?, তবে কি এই টুকুই ছিল ওর সাথে আমার এই ছোট্ট স্মৃতি লাইব্রেরীতে । ও কি কখনো আমায় মনে করবে? নাকি অনন্ত নিজেই বলেছিল— ‘ভালোবাসা মানে হলো দূরত্বও হতে পারে, একে অপরের অপেক্ষা...’। অনন্ত কি তবে ইচ্ছে করেই এই অপেক্ষার রহস্য তৈরি করল?

এভাবে কেটে গেল দুটো মাস। যেটা তিতাস এর কাছে ছিল সবচেয়ে দীর্ঘ।।

লাইব্রেরির সেই জানালার ধারটা এখন শুধুই তিতাস এর একার, একটা শূন্যতা রোজ তাকে ঘিরে থাকে। সে এখন আর রহস্য গল্প পড়ে না, বরং অনন্ত র রেখে যাওয়া শূন্যতায় কবিতার বইয়ের পাতা ওল্টায়। কবিতাগুলো এখন আর শুধু লাইন নয়, তিতাস র কাছে অনন্ত র স্পর্শের মতো জীবন্ত মনে হয়।

একদিন তেমনই এক মেঘলা দিনে,

লাইব্রেরিয়ান বৃদ্ধ ভদ্রলোক তিতাস এর টেবিলের সামনে এসে দাঁড়ালেন। তাঁর হাতে একটা খাম।
তিনি মৃদু হেসে বললেন, "তোমার সাথে যে রোজ বসে বই পড়তো সে এসে এই চিঠিটা আমার কাছে দিয়ে গিয়েছে। বলেছিল, তোমায় যেন দিয়ে দিই।
তিতাস এর বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে খামটা খুলে দেখল, ভেতরে অনন্ত র হাতের অক্ষরে লেখা একটা কবিতা আর নিচে কয়েকটা লাইন:

“তিতাস,
জানি তুমি এখনোও আমার কথা ভাবো আমার ওপর ভীষণ অভিমান করে আছ হয়তো। ভাবছ, কোনো কিছু না বলেই এভাবে গেলাম কেন? আসলে কিছু দূরত্ব হয়তো জীবনের গল্পগুলোকে আরও সুন্দর করে তোলে। সঞ্চিতার সাথে আমার সম্পর্কটা সেই কলেজ থেকে ওকে কথা দিয়েছি সেই কবেই, এবার এতদিন এ তা সম্পূর্ণ হলো আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, চাকরির বদল সঙ্গে সঞ্চিতা এবার থেকে।।

চাকরি করতে এসে বিকেল গুলো বোরিং লাগতো। এখানে তাই লাইব্রেরী তে যাওয়া সেখান থেকে তোমার সাথে দেখা, তোমার জানলার ধার কখন আমাদের হয়ে গিয়েছিল কি সহজেই।। সঞ্চিতা কে আগেই গোলাপ দিয়ে ছিলাম। তোমার জন্য তাই শুধু কাঁটা আর অপেক্ষা ।। শুধু শূন্যতা ছাড়া আর কিছু ছিল না তাই শেষ বারের দেখাটাও করা সম্ভব হলো না "সরি...

এই দূরত্বে থেকে আমি একটা চরম সত্য বুঝতে পেরছি প্রতি টা দিন , তিতাস ..
কবিতা তো আগে ও পড়েছি কতবার, কিন্তু যে গভীরতায় পৌঁছেছি, তাই সহজেই বলতে পারি প্রতিটি লাইন পড়ার আসল অনুপ্রেরণা তুমি।
তুমি জানতে চেয়েছিলে না!! ভালোবাসা মানে কি শুধুই কবিতার লাইন? না তিতাস, ভালোবাসা মানে তোমার ওই জানালার ধারে বসে রহস্য গল্প পড়ার মাঝে লুকিয়ে থাকা এক অদ্ভুত শান্তি। আমি আমার জীবনের সবটুকু রহস্য তোমার সাথে ভাগ করে নিতে চেয়েছি কতবার কিন্তু সব চাওয়া তো এক জীবনে পূর্ণ হয় না।। তাই আবার কখনো অন্য কোনো জীবনে...
যখন যখন বৃষ্টি পড়বে জানবে আমার বলা কবিতা ঝরছে তোমার সাথে ই আছে।।

চিঠিটা পড়া শেষ হতেই
তিতাস এবার চিঠিটা ভাঁজ করে রাখল । বইয়ের পাতা বন্ধ করে সে উঠে দাঁড়াল। আজ আর সে শুধু জানালার ওপার থেকে বৃষ্টি দেখবে না, আজ সে বৃষ্টির মুখোমুখি হবে। আর বৃষ্টি তে ভিজে একসা হয়ে ওই ঝাপসা পথে ...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract