হঠাৎ আলাপ
হঠাৎ আলাপ
সেদিন মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে বেশ মৃদু মৃদু। বৃষ্টি এখন ও শুরু হয়নি। ব্যস্ত রাস্তা । মৌলি হাঁটছে আর মনে মনে বলছে এত ভিড় উফ হাটাই যায় না। সামনে র বড় রাস্তায় পেরিয়ে তারপর বাস। আজ অনেক টা দেরি হয়ে গেল। মৌলি এখানে কাজের জন্য ই রোজ আসে এই রাস্তা দিয়েই হাঁটে।
মৌলির পিছনে হাঁটছে
অনীক , এখানে একটা ব্যাঙ্কে কর্মরত। বাড়ি ফেরার তাড়া অনীকের ও। কিন্তু মৌলি বা অনীক কেউ কাউকে চেনে না।।
ওই ব্যস্ত রাস্তায় কত লোক হাঁটে, কেউ বাজারে দাড়িয়ে আছে , কেউ মেডিসিনের দোকানে,কেউ কেউ অফিস ফেরত তাড়াতাড়ি হাঁটছে বাড়ি ফেরার জন্য। মাঝে মাঝেই বাইক, সাইকেল, আটোর জন্য আরো ভীড় জমছে।।
মৌলির থেকে অনীক অনেকটা পিছিয়ে ঠিক একটা শপিং মলের সামনে যখন দুজন কে পেরতে হবে ঠিক তখনই মৌলি একটা অ্যানড্রয়েড মোবাইল ফোন কুড়িয়ে পেলো।
প্রথমে মৌলি চারিদিকে তাকালো পাশে কয়েক জনকে জিগ্গেস করলো।
এরপর অনীক এলো , অনীক ও কৌতূহল নিয়ে ফোন হাতে নিয়ে দেখছে।
আশে পাশে র সবাই সরে গেলো।
শুধু ফোন নিয়ে ব্যস্ততা কৌতুহল যা কিছু সবটাই মৌলি এবং অনীকের মধ্যে। এদিকে দুজকেই বাড়ি ফিরতে হবে।
মৌলি-- "কার ফোন হবে বলুন তো!"
অনীক-- "সে নিশ্চিত এত ক্ষনে পাগল হয়ে গেছে। "
মৌলি-- "ফোন একটা মিনিট আমি দেখতে না পেলে কি অসুবিধাটাই না হয় সত্যি।"
অনীক -- "ফোনটা খুলে দেখুন না যদি কিছু জানা যায়।"
মৌলি চেষ্টা করলো কিন্তু, পাসওয়ার্ড এর জন্য কিছু তেই হলো না।
মৌলি--" কি যে করা যায় ।"
অনীক -- "আচ্ছা ওই সামনে একটা মহিলা যাচ্ছে ওই যে মেরুন চুড়িদার দেখতে পাচ্ছেন !! মনে হলো যেন ব্যাগের চেনটা ... ওনার হতে পারে কি? আপনার কি মনে হয়।"
মৌলি -- "যদি হয় ও কিভাবে বলা যায় , যে....!"
অনীক -- "না .. জাস্ট গিয়ে বলা যে এটা কি আপনার ফোন?"
মৌলি-- "তারপর যদি রেগে যায় তারপর যদি আমাদের ই দোষ দেয়।"
অনীক -- "আমরা তো দুজনে একসাথে বললে ও কি ভুল বোঝাবুঝি হতে পারে।"
মৌলি একবার অনীকের দিকে তাকালো, তারপর বলল আমার জন্য আপনার দেরি হচ্ছে। আপনি এখানে কি করেন, তারপর অনীকের দিকে তাকিয়ে... না মানে এমনি.. জিগ্গেস করছি।"
অনীক -- না না ঠিক আছে ,আমি এখানে র ব্যাঙ্কে চাকরি করি।।
আমার নাম অনীক আর আপনি? এরকম কখনো হয়নি, রোজই তো যাই কি অদ্ভুত তাই না ।"
মৌলি বললো ওর নাম টা তারপর বললো, "হ্যাঁ ঠিকিই কি অদ্ভুত, কারোর যদি না হয় ফোনটা তবে আমি এই ফোনটা থানায় জমা দিয়ে দেবো।।"
অনীক বলে উঠলো, -- "কেউ যদি ফোন করতো তাহলে এখুনি জানানো যেতো। কিন্তু সেটা কখন হবে .. বলা মুশকিল।"
মৌলি-- "ওই জন্য ই তো থানায় দিতে চাইছি।"
অনীক--" আমি যদি আপনার আগে পেতাম কি করতাম জানেন?"
মৌলি-- "কি করতেন..?"
অনীক --" আমি নিয়ে বাড়ি যেতাম."
মৌলি-- সেকি !! আপনি এরকম করতেন ? আপনাকে দেখে কই এরকম মনে হয় না, হতেই পারে না.."
অনীক -- "আপনি কি আমাকে চেনেন ? এই তো দেখছেন।"
মৌলি-- "এতটা সময় হাঁটলাম কথাও বললাম,অমি বিশ্বাস ই করি না আপনি এরকম করতে পারেন।"
অনীক -- "এত সহজেই বিশ্বাস, আপনি ভীষণ বোকা।" বলেই অনীক হাসলো। আপনি একদিন ঠকে যাবেন।"
অনীক মৌলির দিকে তাকিয়ে..
মৌলি একবার তাকিয়ে তারপর মুখ নীচু করে বলে উঠলো, "হতেই পারে না আপনি.. এরকম করতেই পারেন না। এত ভুল মোটেও চিনি না আমি ।"
এরপর দুজনে দুজনের দিকে তাকিয়ে তারপরই ওরা খেয়াল করলো একজন মহিলা সেই মেরুন চুড়িদার পরা কি যে ন হন্যে হয়ে খুঁজছে।
মৌলি এরপর ফোনটা দিল আর মহিলা যেন প্রান পেলো।
তারপর ওই মহিলা ফোন নিয়ে কিছু কথা বললো, মৌলি অনীক দুজনেই বললো কোথায় পেয়েছে ফোনটা ইত্যাদি তারপর চলে গেল ওই মহিলা।।
কিছু সময় পর..
বড় রাস্তায় চলে এলো অনীক মৌলি এবার দুজন এ বাড়ি যাবে। মৌলি তাড়াতাড়ি রাস্তা পেরোতে যাচ্ছিল একটা গাড়ি জোরে আসছিল। অনীক মৌলির হাত টা ধরে থামালো তারপর বললো, "কি করছিলে এত তাড়াহুড়ো কেন?
আমি কি এতোই খারাপ আমার সঙ্গ কি খুব বাজে লাগছে।"
মৌলি বলে উঠলো, "না না আসলে অনেক দেরি হয়ে গেল .."
তারপর অনীক মৌলি একিই বাসে উঠলো , বাসটা একটু ফাঁকা ই বলা যায়।।
যখন অনীক মৌলির ফোন নাম্বার টা চাইলো,
মৌলি একটু লাজুক হেসে বললো, -- "আমি অচেনা কাউকে আমার নাম্বার কেন দেবো?"
অনীক -- "তাহলে এটাই যে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না যাইহোক। "
অনীক বেস আপসেট,এই অল্প সময়ে মৌলির প্রতি একটা অনুভূতি অনীক সিরিয়াস ভাবে নিয়েছে।
মৌলি বাস থেকে আগে নামবে ওর বাড়ি আগে।
নেমে যাবে অনীক তাকে আটকে রাখতে পারে না, অনীক খুব ভাবছিল , অনীকের মন জুড়ে এক রাস মেঘ রিমঝিম বৃষ্টি হচ্ছে ।
এই কয়েক ঘণ্টা র আলাপ এই হঠাৎ আলাপ কি এতোই দামি, মৌলি যেখানে গুরত্ব দেয়নি।
বাস থেকে নামার ঠিক আগে মৌলি একটা কাগজের চিরকুট অনীক এর হাতে দিয়ে নামলো,আর তারপর বাস থেকে নেমে কোথায় একটা মিলিয়ে গেল,
অনীক কৌতুক হলে চিরকুট খুলে দেখলো একটা ফোন নাম্বার। অনীক এর মনে এবার রামধনু উঠেছে যেন।। ফোন নাম্বার টা সেভ করে নিল ।।
মৌলি মধ্যরাতে নিজের বাড়ির বিছানায় বসে চিন্তা করছিল যা যা হলো আর . অনীক কি ফোন করবে.. ঠিক তখনই ফোনটা বাজলো মৌলি তড়িঘড়ি ফোনটা ধরলো ওদিক থেকে অনীকের গলা ভেসে উঠলো

