STORYMIRROR

Manjula Acharya

Abstract Tragedy Others

3  

Manjula Acharya

Abstract Tragedy Others

ভালোবাসা

ভালোবাসা

1 min
209

সখি ,ভালোবাসা কারে কয় 

সে কি শুধুই যাতনাময় 

যাতনার মাঝে আছে যে আনন্দ

তা কি ভোলা যায় !

ভালোবাসা ,সে যে কত কথা কয় 


যাতনা লাঘব করে ভালোবাসা 

অফুরন্ত আনন্দের উৎস তা 

প্রকৃত ভালোবাসা পায় যে

ধন্য হয় যে জীবন তার 

ভালোবাসায় থাকে না স্বার্থ

থাকে যে শুধুই ভালোবেশে যাওয়ার প্রতিশ্রুতি


ভেদ ভাব উচ্চ নিচ ভুলে

দুটি মন যদি মিশে যায় একান্তে

আত্মার সাথে পরমাত্মার সংযোগ যেমন

তেমনি দুটি মন প্রাণ মিলেমিশে

হয়ে যায় একাকার 


থাকে না সেখানে সাম্প্রদায়িকতা

থাকেনা ধর্মের লীলা

থাকে শুধু অনুভবি স্বর্গীয় প্রেম

একসাথে জীবনের পথ চলা

একে অপরের রঙে রঙিন হাওয়া ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract