STORYMIRROR

Bipattaran Misra

Classics

3  

Bipattaran Misra

Classics

যেদিন প্রথম মধুমাস

যেদিন প্রথম মধুমাস

1 min
422

যেদিন প্রথম মধুমাস 

আমার তখন ভোর 

তখনও আমার ঘুমঘোর

স্বপ্নের মতো বেজেছিল 

জলপরীর জলতরঙ্গে স্নান 

আমার সঙ্গে হারাতে চাওয়ার গান 

তখন আমার ভোর

আমার তখনও ঘুমঘোর


একসাথে নয়, আলাদা আলাদা 

হারিয়ে গিয়েছি আমি 

হারিয়ে গিয়েছো তুমি

 

অবেলায় সেই গান 

চুপিচুপি অনুরণিত 

ভোরের প্রেমের মতো

সেই সুর দূর সমুদ্রে

সবুজ দ্বীপের মতো 

রিণি রিণি পায়েল মন্দ্রিত 

সেই দ্বীপে হারাতে না পারার মনস্তাপ 

লুকিয়ে কান্না ঝরে টুপটাপ টুপটাপ

 

ডাক দিয়েছিলো মধুমাস 

আমার তখনও শীত 

কুঁড়ি এসেছিলো কিঞ্চিত 

ভ্রমর গুনগুন 

পাপড়ি খুঁজেছিলো নিশ্চিত

 

ভ্রমর ফিরেছিলো বুকে নিয়ে লীণতাপ

লুকিয়ে কেঁদেছিলো টুপটাপ টুপটাপ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics