STORYMIRROR

Raj Nandi

Romance Tragedy Classics

3  

Raj Nandi

Romance Tragedy Classics

যদি মেঘ হতে পারো

যদি মেঘ হতে পারো

1 min
13

তোমার আর দোষ কি বলো

ঘূর্ণাবর্তের দাপটে যখন আমার গায় ধাক্কা খেলে

জড়িয়ে ধরেছিলাম

আমার শিখরে উঠে পৃথিবীর যে রূপ দর্শন করেছো

বহমান তরঙ্গ হতে চেয়ে ছটপট করেছো

আমি আর তোমাকে ধরে রাখতে পারি নি

আমার বুক চিরে নিম্নে ধাবমান হলে

নির্বাক দর্শকের মতো চেয়ে রইলাম

আকাশের বুক ভেদ করে একা দাঁড়িয়ে রইলাম

আর দেখলাম তোমার সমুদ্র সঙ্গম

যত ক্ষণ আমার শরীর দিয়ে বয়ে গেলে আমি ছিলাম

সতেজ সবুজ উর্বর নীরের সংগীতে সমৃদ্ধ

আজ আমি শুষ্ক এক মরুভূমি

অপেক্ষায় দিন গুণী অভিশপ্ত মহা শূন্যে

যদি কখনো মেঘ হতে পারো ফিরে এস 

এবার আর আটকে রাখতে চেষ্টা করবো না

পারলে আমার ধাক্কায় অসীমে মিশে যেও

পরমাত্মায় বিলীন হতে । যদি মেঘ হতে পারো


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance