STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

যা বলা হয়নি তোমায়

যা বলা হয়নি তোমায়

1 min
244

যখন সন্ধ্যা নামে,

তোমার প্রতীক্ষার শোকগাথায়-

তখন আমি আধা ঘুমে ।

সরু গলি ঘুপচির আঁধারে

পুরোনো স্মৃতির জাবর কাটি ।

ওই জন বহুল নিস্তব্ধতায়

তুমি মনে রেখো আমায় ।

আলোকিত ওই বিশাল গোলক ধাঁধায় হয়তো হারাবো

কিন্তু তুমি মনে রেখো আমায় ।

আবার যখন নিভে যাবে আলো ;

যখন ওই ক্লান্ত আলোটাকে-

বুভুক্ষের মতো গিলবে আঁধার

“রাতজাগা পাখি”,

তুমি ভুলে যেয়ো না আমায় ।

যেদিন তোমার মনের তৃষিত পাখিটা

মুক্ত হয়ে উড়বে,

ওই সাদা মেঘেদের দলে-

তখন তুমি মনে রাখবে তো আমায়!

আমি গুটিয়ে যাচ্ছি প্রতিনিয়ত

ঠিক যেন শামুকের মতো

হয়তো খোলসবন্দি হবো শীঘ্রই!

সেদিন তুমি ভুলে যাবে নাতো আমায়?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance