STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Drama Romance Classics

4  

Sanghamitra Roychowdhury

Drama Romance Classics

টান

টান

1 min
316


তোমার যাকিছু সবই ভালো, আমার সকল কেবল মন্দ,

তুমি বাঁধা শুদ্ধ তালে সমে, আমার তো নেই মোটেই ছন্দ।


তোমার মনে সদাই আলো, আমি বিপুল কালোয় ভরা,

তুমি থাকো কঠোর সংযমে, আর আমি বাঁচি ছন্নছাড়া।


তোমার হাতেও কেরামতি, আমি বেজায় তালকানা,

তোমার যাদু সোনার দণ্ডে, আমার সবেই টালবাহানা।


তোমার ভ্রুয়ে বাঁকা ধনুক, আমার হাসি বোকাবোকা,

তোমার গ্রীবায় ঘূর্ণিঝড়, আমার মুখ ব্রণর গর্তে ঢাকা।


আমরা দুই বিপরীত মেরুবাসী, তোমায় আমায় অমিল বেশি,

তবুও টান উত্তরে আর দক্ষিণে, ছড়িয়ে অকারণের অগাধ খুশি।


তবুও টান উত্তরে আর দক্ষিণে, ছড়িয়ে অকারণের অগাধ খুশি।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama