STORYMIRROR

Ashok Chattopadhyay

Romance Fantasy

2  

Ashok Chattopadhyay

Romance Fantasy

তোর জন্যে নীলাঞ্জনা

তোর জন্যে নীলাঞ্জনা

1 min
13.4K


তোর জন্যে সমস্ত সুখ ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম

তোর জন্যে ভালবাাসাার সুগন্ধি ধূপ পুুড়িয়েছিলাম

তোর জন্যে ফুলের মালা দুঃখগগুলো শুকিয়ে গেছে

তোর জন্যে অনুরাগের রাঙা আবির মিলিয়ে গেছে

তোর জন্যে -তোরই জন্যে-তুই কি জানিস্?

তোর জন্যে অভিমানের পাহাড়চুড়ো বিষাক্ত নীল

তোর জন্যে কঁকিয়ে কাঁদে ব্যর্থ-হৃদয় সোনালী চিল

তোর জন্যে মনের বিষাদ উথাল-পাথাল মাঝদরিয়া

তোর জন্যেই ভাবনা যত মরীচিকা-মহামায়া

তোর জন্যে-তোরই জন্যে-জানিস্ কি তুই?

তোর জন্যে মায়ের বুকে হৃৎপিন্ড উপড়ে ফেলা

তোর জন্যে সব হারিয়ে ছন্নছাড়া আত্ম-ভোলা

তোর জন্যে স্বপ্ন দেখা ও সোহাগী গরবিনী

তোর জন্যে কাঙাল আমি,প্রেমের রাজা,নিজেই মানী

তোর জন্যে নীলাঞ্জনা-তোর জন্যেই-তুই কি জানিস্!!!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance