STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

4  

Nityananda Banerjee

Romance Classics

তোমাতে আমাতে

তোমাতে আমাতে

1 min
428

তোমাতেই খচিয়াছি জীবনের ধ্রুবতারা ,

তোমাতেই রচিয়াছি জীবন মরণ ধারা ।

বিচিত্র কুসুম সম

প্রস্ফুটিত প্রিয়তম,

তুমি যে অন্তরে মম ; দিগবসন আঁখি তারা।

তোমাতেই রচিয়াছি জীবন মরণ ধারা ।

গগনসদৃশ বক্ষ,

শুক্ল কৃষ্ণ উভপক্ষ,

বিরহী প্রেমী যক্ষ; নহি তুমি সাথী হারা ।

তোমাতেই রচিয়াছি জীবন মরণ ধারা ।

সতত সঞ্চরমান,

মহাকাল চক্রযান,

হৃদয়ে সঞ্চিত মান ; রঞ্জিত জীবনধারা ।

তোমাতেই খচিয়াছি মরণের ধ্রুবতারা ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance