STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Others

2  

Debashis Bhattacharya

Abstract Others

তোমারি চরন লভিবারে

তোমারি চরন লভিবারে

1 min
238

তোমারি চরন লভিবারে

নিয়াছি জনম বারে বারে

আমি যে অনাথ তোমারি দ্বারে

রেখো না মোরে দূরে সরায়ে


কত যামিনী গিয়াছে চলিয়া

হৃদয়মরুতে বেদনা ছড়ায়ে

চেয়েছি তোমারে রাখিতে ধরিয়া

অন্তরে নিভৃতে প্রেমের কুঠিরে


আমারে ছাড়িয়া থাকিবে কিভাবে

দূর হতে দূর দূরান্তরে

শূন্য হৃদয় প্রতিক্ষা করে

প্রেমের মালা নিরবে লয়ে


রূপ যে তোমার গগন ভরা

মানবেরে দাও না ধরা

জীবন কাটে গোলকধাঁধায়

আত্মা নিরাশ বহে হাওয়ায়


ব্রহ্মাণ্ডপতি যদিও তুমি

আমির মাঝে লুকাও তুমি

অন্ধের চোখ দেখে আমি

হাসো তুমি সবার স্বামী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract