তালগাছ
তালগাছ
হে মহাকবি, তুমি লিখেছিলে
' তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে----'
শুনলে খুশি হবে দেশে আর
তালগাছ নেই ।
এখন আর তাল কুড়োতে
কেউ যায় না ,
তালের বড়া আর কেউ খায় না
এমন কি ভগবান কৃষ্ণও না !
যাঁরা কৃষ্ণের উপাসক
জন্মাষ্টমী তে কৃষ্ণর পূজা করেন
তাঁরা পুজোর থালায় তাল ফুলারু দেন না
কৃষ্ণও জানেন এ কথাটা
দেশে এখন তালের আকাল ----
তাল দু চারটে বিক্রি হয় বাজারে
সাধারণ মানুষ পায় না নাগাল ।
তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
শিশুরা বইএ পড়ে
ছবি দেখে ।
তালগাছ কেমন , কেমন ওর পা
শিশুরা হয়তো জানবেই না ।
..........................................
