STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

সূর্য্য ডোবার পালা

সূর্য্য ডোবার পালা

1 min
11

Blue

সূর্য্য ডোবার পালা

মানিক চন্দ্র গোস্বামী


রাত জেগে স্বপ্ন দেখিনা আর,

জানি সত্যি হবেনা কোনো দিন,

সুখস্বপ্ন ভেঙে যায় বারে বার,

ব্যথার আকাশে বর্ষার বাজে বীণ।


রাতের আঁধারে জোৎস্নার সুধা চেয়ে,

উদাস হৃদয়ে তোমার তুলনা টানি,

চেয়ে দেখিনা চাঁদের কলঙ্ক রেখা,

নিষ্পাপ মুখ পবিত্র প্রতীক মানি।


নীল আকাশে সাদা মেঘের দেশে,

পাখির মতো পাখনা মেলে উড়ে,

মনটি হারায় উথাল হাওয়ায় ভেসে,

কলতান খোঁজে ধরাধরের গোপন নির্ঝরে।


নদীর বুকে শীতল সমীর পরশ,

ছোট ছোট ঢেউয়ের নাচনে দোলা,

প্রেমের কবিতা ছন্দ পেলোনা সরস,

জীবন সাগরে সূর্য্য ডোবার পালা। 

       xxx-xxx


Rate this content
Log in

Similar bengali poem from Abstract