STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

সরমে মরম যায়

সরমে মরম যায়

1 min
153

ঝিঙে ফুল ফোটা ওই আলোতে

হবে বলো কার মন ভোলাতে!

যদি হও তুমি সেই রমণী

ছিঁড়ে যাবে গো মোর ধমনী।

ভোলানো যাবে না তোমার মন

যে যেতে চায় প্রেমের বৃন্দাবন,

চায় যে নিত্য লীলার নিধুবন

বাঁশির সুরে মন হয় উচাটন।

কোথায় পায় গো ঐ মোহন বাঁশি

কোথায় পায় তমালের বন রাশি,

কেমনে ভোলাবো তোমার মন রাই

সরমে তাই আমার মরম যাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract