সময় অসময়
সময় অসময়
এখনো সময় আসেনি যাইতে ফিরিয়া ;
এখনো অনেক কাজ রয়ে গেছে বাকি,
এখনো সময় আসে নাই মোরে ঘিরিয়া;
সকাল সন্ধ্যা কাজ নিয়েই পড়ে থাকি ।
জীবের জীবনে যৌবন এল আজ ;
মধুতে ব্যস্ত কালো ভ্রমরার দল ,
সিংহ দুয়ার বন্ধ সকাল সাঁঝ ;
সময় কোথায় কে তাহে খুলিবে বল !
অগ্নি বিপ্লব ক্ষুধা মান্দ্যের তেজে ;
খাণ্ডব বন যেদিন হইল ধ্বংস ,
অক্ষয়তূণ গাণ্ডীব আর কপিধ্বজের লেজে ;
বিলুপ্ত হয় কতশত জীব বংশ ।
অসময়ে আসে দু:সময় জীবন পথে,
মন্দির দুয়ার তখনো বন্ধ থাকে ,
হইও না হতাশ ; হে জীবন-সারথে !
কপিবর আজো কৌমদকী হাতে রাখে।
রাজপথে মিছিল অগ্রসর হয় ধীরে ;
মোমবাতি জ্বালি' মৌন মিছিলে আগে,
আঁখি পল্লব ভেসে যায় অশ্রুনীরে ;
আশা নিরাশার হুতাশন মনে জাগে ।
তবু একদিন দৃপ্ত হবেই চিত্ত ;
লুপ্ত হবে মনের সুপ্ত বেদনা ,
ধর্মে রবে কর্ম বিভব বিত্ত ;
সুসময় এসে বলবে আর কেঁদোনা।
