STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance Others

3  

Ratnadeep Pramanik

Abstract Romance Others

স্মৃতিচারণ

স্মৃতিচারণ

1 min
6

তোমাকে আমার,

বলা হয়নি 'ধন্যবাদ';

আসামি-মতে আসামির মতো,

আমি ডুবে যাবো –

তোমার শাড়ির আঁচলে;

'ক্ষমা করো, আমি অকৃতজ্ঞ!' –

শুধু এটুকুই লেখা বাকি|


চোখে আলো পড়লেও,

আমার কষ্ট হয় না;

সমাজের কোলাহল,

কানে আসে না আমার;

কেউ স্পর্শ করলে,

আমি একেবারেই টের পাইনা;

গলার স্বর এতটাই মৃদু যে,

নিজের কথা শুধু নিজেই শুনি|


মৌন মনের মঞ্চরূপে,

ভাঙা দৃষ্টি মেলে –

কথা বলি শব্দহীন;

ছেঁড়া সুতো জড়িয়ে হাতে,

ছবি আঁকে জলে –

অলিখিত সমস্ত অভিমান,

ভাসিয়ে দিই ছেঁড়া খামে –

ডাকঘরে ছুটে যাই|


সেই চিঠিগুলো তবু,

পৌঁছয় না তোমার কাছে;

ইত্যবসরে,

আমার কবিতায়,

উইপোকা জমে –

আর তোমার ছবি,

ভিজে যায় ঘামে|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract