STORYMIRROR

PRADIP KUNDU

Abstract Romance Tragedy

3  

PRADIP KUNDU

Abstract Romance Tragedy

শুকনো গোলাপ

শুকনো গোলাপ

1 min
732

তোমাকে হারিয়ে পেয়েছি জয়

পেয়েছি খুঁজে নিজেকে প্রতিদিন---

আবারো নতুন করে।


ভুলে ভরা হিসাবের খাতায়

এখনো, শুকনো গোলাপ কত

রেখেছি যত্ন ভরে।


ভেসে গেছি অজানা এক সাগরে, 

দূর থেকে দূরে--- বহুদূরে।

সাজিয়েছি অন্য এক ভোর

স্বপ্নের ওপারে।


পাখিরা গান গেয়েছে নতুন সুরে।

ফুটেছে হাসনুহানা।

নতুন গোলাপের দল মেলেছে তার ডানা।


একদল ইচ্ছে মেঘ

ঘুমন্ত পাহাড়ের কোল ঘেঁষে

বুনেছে রঙিন স্বপ্নের মায়াজাল।


কিন্তু,

আমি যে এখনো,

আমার কাছে জিতেও

শুকনো গোলাপকেই রয়েছি আঁকড়ে ধরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract