শুভ জন্মদিনে
শুভ জন্মদিনে
ফুল মালা দিতে দিতে
পার হয়ে গেলো 154 টা বছর !
আজও তোমার স্মৃতি
মানব জীবনে রয়েছে উজ্জ্বল প্রখর !
সত্য , অহিংসা ছিল জীবনের একমাত্র ব্রত
শৈশব থেকে মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত !
অহিংসার পূজারীকে আঘাত করেছিল হিংসা
প্রার্থনার পথে হারিয়েছিলে দিশা !
মৃত্যু তোমায় করেছে চির অমর
রাজঘাট আজ হয়েছে ভক্তির ঘর !
ভক্তি প্রদর্শন চলছে গান্ধীঘাটে
সারা দেশবাসী করছে প্রণাম মাঠে ঘাটে !
রঘুপতির আশীর্বাদ ধন্য হে মহান
শুভ জন্মদিনে জানাই কোটি কোটি প্রণাম !
