STORYMIRROR

Bandana Patra

Abstract

4  

Bandana Patra

Abstract

শিরোনাম-রোদের খেয়াল

শিরোনাম-রোদের খেয়াল

1 min
302

সকাল থেকেই তাপের স্রোত দিচ্ছে তালি জোরে

রোদ তো তখন হেঁচে হেঁচে পড়ল বেঘোর জ্বরে...

বেলা হলে রোদ খেলে যায় টিনের চালে আর ছাদে

রোদের খেয়াল জলের উপর ফেলবে তোমায় ফাঁদে,

মস্তানি রোদ গরম করে জল,জ্বর পালায় ঘাম দিয়ে

রুমাল ভেজে ঘাম শুষে,তাপের স্রোতে খেয়াল হয়ে

হাঁচি সেরে উঠল এক লাফে বিয়াল্লিশ ডিগ্রির 'পরে

রোদের এবার খেয়াল হল বৃষ্টি কবে আনবে আকাশ

বর্ষা এলে নালিশ করে বলবে তখন কোথায় ছিলে?

এমন খেয়াল বারিষ ডাকে মুষলধারে আকাশ খালে।

রোদ জ্বলা সেই দুপুর বেলার ঘর তুমি আমি 

বসে বসে ভরা বর্ষার জল আর বারিষ ফোঁটা গুনি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract