STORYMIRROR

PIJUS SARKAR

Romance Inspirational

3  

PIJUS SARKAR

Romance Inspirational

শারদ-প্রাতে

শারদ-প্রাতে

1 min
14


জানো তো মোম সেদিন রাতে
এই কথাটাই বলেছিলাম
শুনতে শুনতে ঘুমের নদী
তোমার চোখে ঝাঁপিয়ে এল
একটার পর আরেকটা ঢেউ
সবটুকু তাই হয়নি শোনা
আজ শরতকে কাছে পেয়েই
দিলাম আবার সে-বর্ণনা।
ইলশেগুঁড়ি বৃষ্টি মেখে
চুলের ডগায় হীরের কুচি
যাক চলে দিন
চিরনবীন শরৎ হয়ে
তোমার সকল শূন্যতাকে দেবো মুছি।
                  --------


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance