STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

স্বপ্ন

স্বপ্ন

1 min
159

স্বপ্ন হয়তো অলীক অবাস্তব

  তবুও তো সে দেয় বাঁচার প্রেরণা

স্বপ্ন সে যে ভুলিয়ে দেয়

       না পাওয়ার যত বেদনা

স্বপ্ন সাকার করার জন্য

       মানুষ উঠে পড়ে লাগে 

 স্বপ্ন সফল হলে পরে

         খুশিতে সে জাগে 

স্বপ্ন সে যে সাধারণ মানুষের

          বাঁচার  মহোষধি 

স্বপ্ন দেখতে দেখতে সে

   পেরিয়ে যায় জীবন জলধি

স্বপ্নের নেশা যে এমন

     তার ঘোর কাটতে চায় না

স্বপ্নে কিছু তো এমন থাকে

     যা কখনো ভোলা যায় না

স্বপ্নের দোলায় দুললে পরে

      ভাবতে কিছুই হবে না

কি জানি কি আছে জীবনে

       আশা নিরাশার ছলনা

স্বপ্ন সাজিয়ে নিয়ে মনে

        মানুষ বেঁচে থাকে

তার মিষ্টি মধুর মূর্চ্ছনা 

       আশা যত ধরে রাখে   ।।

   


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract