STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

স্বীকৃতি

স্বীকৃতি

1 min
146


তোমার মেয়েকে তুমি যে মা গো

বিয়ে দিয়ে করতে চেয়েছো পর,

মেয়ে যে তোমার সমকামী, মা

চাই না যে তার বর।

বৃথা আয়োজন, আড়ম্বরতা,

সব কিছু হবে মিছে,

জেনে রেখো মা, তোমার মেয়ে

যাবে না পুরুষ পিছে।


মা যে আমি, চিন্তা আমার,

সমাজ কি মেনে নেবে ?

এমনতরো মতিভ্রমে

চরম শাস্তি দেবে।

লোক লজ্জার ভয় নেই তোর,

মুখ দেখাবি কারে ?

অসামাজিক মনের মিলে

ভেঙে যাবে সংসারে।


আমি তো মা গো স্ব-ইচ্ছায়

সমকামী ভাব নিয়ে,

পুরুষের প্রতি বিতৃষ্ঞার

দিইনি আগুন ছড়ায়ে।

জন্ম থেকেই আমার মাঝে,

প্রোথিত সম কাম,

লোকের চোখে লজ্জার, তবু,

দিও ভালোবাসার দাম।

মানব মনের এই প্রকৃতি

ঘৃণ্য বস্তু নয়,

সমকামিতা মানব শরীরে

গঠন বৈচিত্র্যে হয়।

আদালত আজ স্বীকৃতি দেয়

সমকামী নয় দোষী,

তবুও সমাজ মানতে চাহে না

কটাক্ষ, ক্রূর হাসি।

হাজারে হয়তো একটিই পাবে,

তবুও উচিত হবে,

সমকামীরা ভালোবাসার

সঠিক মূল্য পাবে।

বিশ্বাস রাখো, একদিন ঠিক

মেনে নেবেই সমাজ,

দেখবে না আর ঘৃণার চোখে

দূর হয়ে যাবে লাজ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics