STORYMIRROR

Rima Goswami

Inspirational Others

3  

Rima Goswami

Inspirational Others

রূপে তোমায় ভোলাব না

রূপে তোমায় ভোলাব না

1 min
168

এদিক ওদিক স্যাঁতস্যাঁতে হাতের আনাগোনা

ছুঁতে চায় ইতিউতি , খেলতে চায় শরীরময়

সরীসৃপের মত খেলে বেড়াতে যায় বাহুময়

অগ্রাহ্য করি সেইসব মুখোশধারীকে

ছুঁয়ে দেখতে চাইনা তাদের বিলাসিতাকে

স্বচ্ছ ধারণা পোষণ করি , বাঁচতে চাই বাঁচার মত

প্রিয় নির্দ্বিধায় তোমার সব আবেগ দাও খুলে

ভালো মন্দ নিয়েই বাঁচার আকাঙ্ক্ষা

এটাই তো জীবন যা চলচ্চিত্রর মত মেকি নয়

রূপে তোমায় ভোলাবো না জানবে

ভালোমন্দর দায়িত্ব আর যত্ন নিতে চাই ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational