STORYMIRROR

Rima Goswami

Abstract Romance

3  

Rima Goswami

Abstract Romance

তৃতীয় লিঙ্গ

তৃতীয় লিঙ্গ

1 min
419

প্রথম থেকেই আমার ক্রিকেট মাঠে ভয় 

ভালো লাগে ভালোলাগে পুতুল পুতুল খেলতে

মায়ের সিঁদুর কাঠি আর আলতার বাটিটা টানে

বাবার সেভিং ক্রিমের গন্ধটা লাগে ঝাঁঝালো 

আমি পুংলিঙ্গ ঠিকই তবে একটা নারী আছে

সে ঘর বানিয়ে ফেলেছে আমার মনের ভেতরে

আমার ভিতরের কাঞ্চন স্বত্বা বড়ই উগ্র হয়েছে

বেড়ে উঠছে দ্রুত সে গোঁফ দাঁড়ির ওপারে ।

একবারের জন্যও কি কেউ জানতে চায় 

আমি মানুষটা ভিতর থেকে আসলেই কে ? 

বাবার রক্তচক্ষু , মায়ের হিসহিসে ধমকানি 

লোকে নাকি আমাকে তৃতীয় লিঙ্গ বলবে । 

কি করে বোঝাই ওদের নন্দনের মধ্যেই সীমাবদ্ধ আছে যে তার নাম নন্দিনী ... 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract