STORYMIRROR

Njh Y

Classics Inspirational

4  

Njh Y

Classics Inspirational

রোগ

রোগ

1 min
233


হ্যাঁ বাইরে থেকে আমি হয়ত পাষাণ 

নিতান্তই অনুভুতিহীন 

হয়ত নিষ্ঠুর কোন প্রতীক

পাথুরে হৃদয়ে মমতার ছাপহীন


জমাট সে খোলসের আড়ালে 

কার চোখই বা দেখে?

নিতান্তই প্রয়োজনে মেলামেশা

এত খেয়াল কেই বা রাখে?


তবে মানুষ কখনোই পুরপুরি মুছে দিতে পারে না তার দুর্বলতা

হ্যাঁ একে আমি দুর্বলতাই বলি

অনুভুতি থাকলেই দ্বিধা, কষ্ট বেদনা যাতনা


কি প্রয়োজন এই অনুভুতির?


তবে আমিও সেই দূর্বলতা থেকে নিষ্ক্রিতি পাই নি

বারবার আঘাতে আঘাতে জমে যাওয়া হৃদয়ে-

আজও অনুভুতির ফানুস ওড়ে

আজো ঘাসের ওপর শিশির বিন্দু 

আনন্দের দোলা দেয় মনে


হয়ত এই দূর্বলতা চিরস্থায়ী কোন রোগ



Rate this content
Log in

Similar bengali poem from Classics