STORYMIRROR

Njh Y

Inspirational

4  

Njh Y

Inspirational

আষাঢ় এসেছিলো

আষাঢ় এসেছিলো

1 min
344

আষাঢ় এসেছিলো মোর দারে

এক দল কালো মেঘের রূপে,

এক পশলা ঝুম বৃষ্টি নিয়ে এসেছিলো সাথে করে।

আষাঢ় এসেছিলো মোর কাছে

একগুচ্ছ কদম এর সাথে।

নিয়ে এসেছিলো এক বার্তা, বর্ষা ঋতুর পত্র হাতে।

আষাঢ় এসেছিলো বিষাদ নিয়ে,

মন খারাপের বায়না দিয়ে।

আকাশে বৃষ্টিপাত ঘটায়,

সাথে আঁখিতেও নামায়।

আষাঢ় এসেছিলো তার নিয়মে তবে তুমি আসোনি।

তোমার অপেক্ষায় একগুচ্ছ কদম শুকিয়ে গিয়েছিলো,

আবার সতেজ হয়েছিলো।

বৃষ্টি তার ধারা বদলিয়ে

বরষিত হয়েছিলো।

আষাঢ় ঠিকই এসেছিলো

আবারও হয়তো আসবে।

কিন্তু তুমি আসোনি,আদৌ আসবে,

কবে আসবে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational