STORYMIRROR

Mahfujur Rahaman

Romance Others

3  

Mahfujur Rahaman

Romance Others

রঙিন ইচ্ছে

রঙিন ইচ্ছে

1 min
227

বড্ড ইচ্ছে করে তোকে তোর নামটি ধরে ডাকতে,

বড্ড ইচ্ছে করে শুধু তোর চোখে চোখ রাখতে।

আমার স্বপ্ন বন্দি বাক্সে তোর নামটি লেখা আছে,

আমার স্বপ্নগুলো সব তোর অপেক্ষাতেই বাঁচে।

বৃথা চেষ্টা করি শুধু তোর সাথে গল্প করতে,

হাতে হাতটি রেখে রাতের আকাশে তারা গুনতে।

শুধু অপেক্ষায় আছি তোর ফিরে তাকানোর আশায়,

তোর চোখের এক ইশারা আমায় হাজার স্বপ্ন দেখায়।

আমার মনের ক্যানভাসে শুধু তোর ছবি ভাসে,

হৃদয়ে তাই দোলা লাগে এই বসন্তের অবকাশে।

তাই, চিঠি লিখছি তোকে তোর ডাকনামের ঠিকানায়,

যত্নে রাখিস কিন্তু, দেখিস যেন না হারায় !



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance