STORYMIRROR

Manjula Acharya

Inspirational

4  

Manjula Acharya

Inspirational

রাত যে দেখায় আলো

রাত যে দেখায় আলো

1 min
340

দাঁড়ায়ে আছি রাতের আকাশের পানে চেয়ে

তারাগুলি মিটিমিটি চোখে আমারে তাকায়

চাঁদের আলোয় প্লাবিত আকাশ, বাতাস

মনে ভরপুর আনন্দ উল্লাস আর উচ্ছ্বাস 

মনের কোণে উঁকি মারে কত যে আলোআশা

ঊষার কিরন দেবে কি তারে ভরপুর ভালোবাসা

রাতের আঁধার দেখায় আমায় জীবনের আলো

তাইতো এই জীবনকে আমি বেসেছি ভালো

কালের সাগরে ভাসিছে ভেলা আলো আঁধারে

এঁকে বেঁকে জীবন নদী বয়ে চলে  মহাসাগরে ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational