STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational Others

4  

Abhijit Halder

Fantasy Inspirational Others

পথ চলা

পথ চলা

1 min
352


যে পথ চলা চন্দ্রের অন্ধকারে

সেখানে মঙ্গল গ্রহের অভিমান

অবিনশ্বর মৃত্যুহীন ক্ষমতা অলৌকিক দেবতার চরণ ছুঁয়ে।

আমি মনুষত্বের পরাজয় দেখেছি স্বর্গ পথে হেঁটে

দুঃখ যন্ত্রণায় অক্ষম হৃদয়

চিরস্থায়ী দেওয়াল- পঞ্জির জ্যোৎস্না রাতে।




তমসুকের পাতায় বিলম্ব জাগে

নগদ বিশ টাকা ঋণের জালে।

আমি চোখের রেটিনায় দাসত্বের নকশা আঁকি

ব্যস্ততার তুষার ঝড়ে।



পোড়া তাজমহলের সমাধি থেকে

মৃত্যু সীমাহীন সিঁধ কেটে

সহিষ্ণু সমবেদনা সশব্দ নিশীথের পথে।

আমি হেঁটে চলি অজস্র জন্ম ধরে

তবুও পথের শেষ হয় না

কৃত্রিম পৃথিবীর মানচিত্র থেকে।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy