STORYMIRROR

Priyanka Dhibar

Abstract Romance Fantasy

3  

Priyanka Dhibar

Abstract Romance Fantasy

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
149

টুকরো টুকরো কথা, অগোছালো আবেগি ভাবনা,

আর ছন্দহীন কয়েকটা পঙক্তি নিয়ে

লিখতে বসেছি ভালোবাসার কবিতা

অথবা কোনো গল্পগুচ্ছ ।

কি একটা অদ্ভুত মিল ঘটে গেছে নামে !

ভালোবাসা নামক অনুভূতির সৃস্টি হয়েছে বুকের বামে ।

হৃদয় দিয়েছি তোমায়, রেখেছি যে বাহুডোরে

বুকভরা ভালোবাসা পাঠিয়েছি নীল খামে ভরে,

খানিক পড়ে নিও, খানিক মেখে নিও, বাকিটা জড়িয়ে রেখো পারলে

যুগ যুগ ধরে শত শত চুম্বন এঁকে দেব আমি তোমার কপালে ।

আমার হাতে থাকবে এক জোড়া সতর্ক গোলাপ

তোমার সাথে করবো প্রেমের নিত্য নতুন আলাপ

বুকে আমার নামবে যখন আকাশ ভাঙা বর্ষণের ঢল

ভালোবেসে জড়াবো তোমায়, মন হবে চঞ্চল ।

তবুও মনে হবে তোমার জন্য আরও এক হাজার বছর

নির্দ্বিধায় প্রতীক্ষায় থাকতে পারি আমি ;

এই নগরের দালান কুঠিরের চেহারা, মনুমেন্টের আদল

সবকিছু বদলে যাবে এক এক করে,

কিন্তু প্রতি বছর আমার করতলে

বসন্তকালে তোমার জন্য ফুটবে ফুল ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract